বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বদলে যাচ্ছে বিশ্বকাপের চিত্র নতুন ঘোষণা ফিফার

বদলে যাচ্ছে বিশ্বকাপের চিত্র নতুন ঘোষণা ফিফার

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো। ৮টির পরিবর্তে সেই আসরে থাকবে মোট ১২টি গ্রুপ। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। কাতার বিশ্বকাপে ৩২ দল খেললেও ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল।

রুয়ান্ডার কিগালিতে ফিফা কংগ্রেসের আগে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বিশ্বকাপের খেলা শুরু হবে ২০২৬ সালের ২৫ মে। বিশ্বকাপে প্রথাগত ৬৪ ম্যাচ হলেও ২০২৬ সংস্করণে ১০৪টি ম্যাচ হবে। ৪৮টি দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে দল থাকবে ৪টি করে। গ্রুপের সেরা দুটি দল রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেবে। ১২টি গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে শেষ করা দলগুলোর মধ্যে সেরা আটটি দল যোগ দেবে রাউন্ড অব ৩২-এ।

ফিফা আরো জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই যেন কমপক্ষে তিনটি ম্যাচ খেলার সুযোগ পায়, সেটি বিবেচনা করেই এমন ফরম্যাট। একই সঙ্গে এ ফরম্যাটে বিশ্বকাপের সময় দলগুলো ঠাসা সূচি থেকে রেহাই পাবে। খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত হবে।

ফিফার সূচি অনুযায়ী, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২৫ মে। ফাইনাল ম্যাচটি হবে ১৯ জুলাই।