রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫০:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

দুবাইয়ের প্রবাসীদের মুক্তির ব্যাপারে পিটিশন করা হবে 

দুবাইয়ের প্রবাসীদের মুক্তির ব্যাপারে পিটিশন করা হবে 

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যে বাংলাদেশি প্রবাসীদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের মুক্তির লক্ষ্যে পিটিশন করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতীন।


আজ (বুধবার) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

মানজুর আল মতীন বলেন ,আমি কোনোসময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না। আইনের ভাষায় একটা কথা আছে, সেটা হলো বিলো কনটেম্পট। এমন কিছু কথা আছে যেসব কথার প্রতিবাদ মানে হলো সে কথাকে গুরুত্ব দেওয়া। তিনি আরও বলেন, আরেকটি বিষয়ে আমরা পিটিশন করতে চাই। সেটা হলো আমাদের দেশের প্রবাসীরা অনেক কষ্ট করে দুবাই যান। তারা জানতেন যে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেটা জেনেও তারা মাঠে নেমেছেন, কারাবরণ করেছেন। তাদের সাহসিকতাকে সম্মান জানাই এবং তাদের বিষয়ে সরকারের যে নীরবতা, সে বিষয়ে নিন্দা জানাই। সরকার তাদের মুক্তির জন্য যেন আশু পদক্ষেপ নেয় সে বিষয়ে আমরা পিটিশন করব।