সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘ডানকি'

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘ডানকি'

বাংলাদেশে মুক্তি পাচ্ছে ভারতের সঙ্গে একইদিনে শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র ‘ডানকি।‘  গত সোমবার তথ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পেয়েছে ছবিটি।

খ্যাতিমান ভারতীয় নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ২১ ডিসেম্বর। একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার চেষ্টা করছেন অনন্য মামুন।

সেই ধারাবাহিকতায় তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেন তিনি। অনন্য মামুন বলেন, ‘আজ সোমবার ডানকি সিনেমা মুক্তির মৌখিক অনুমতি পেয়েছি। মঙ্গলবার লিখিত অনুমতি পাব। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের সেন্সরে জমা পড়বে। সবকিছু ঠিক থাকলে ২১ ডিসেম্বর বলিউডের সঙ্গে একযোগে ডানকি বাংলাদেশে মুক্তি পাবে।’

 

গত ছয় বছরের মধ্যে শাহরুখের সবচেয়ে কম বাজেটের সিনেমা বলা হচ্ছে ‘ডানকি’কে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ছবির জন্য নির্মাতা রাজকুমার হিরানির শুটিংয়ে খরচ হয়েছে মাত্র ৮৫ কোটি রুপি! সিনেমার প্রিন্টিং ও পাবলিসিটির খরচ মিলিয়ে বাজেট হবে আনুমানিক ১২০ কোটি!

তবে এই বাজেটে ধরা হয়নি শাহরুখ খান, ভিকি কৌশল, তাপসী পান্নু এবং রাজকুমার হিরানির পারিশ্রমিক। সিনেমার লাভের অংশ থেকে অর্থ পাবেন শাহরুখ, প্রযোজক ও নির্মাতা।

রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ‘ডানকি’ ছবিটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’।