সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৫:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় প্রস্তুতি ম্যাচে

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় প্রস্তুতি ম্যাচে

স্পোর্টস ডেস্ক:-

 

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে, প্রস্তুতির অংশ হিসেবে সোমবার পাকিস্তান শাহিনস বা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।
 

তবে ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ দল। বিসিবির দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান তুলেছে তারা। ক্রিজে রয়েছেন তানজিম সাকিব (২) ও রিশাদ হোসেন (৩)।
 

ওপেনার তানজিদ তামিম ৬ রান করে বোল্ড হন, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। সৌম্য সরকার কিছুটা আশার আলো দেখালেও ৩৫ রান করে সাজঘরে ফেরেন।
 

চারে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন। তবে সৌম্য ও মিরাজ আউট হওয়ার পর মিডল অর্ডারে মুশফিকুর রহিম (৭) ও জাকের আলী (০) দ্রুত বিদায় নেন, ফলে বিপদ আরও বাড়ে।
 

পাকিস্তানের হয়ে ওসামা মীর একাই বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়ে বোলিংয়ে দাপট দেখান।