সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:৩২:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সারা দেশে কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন তালিকা দাখিলের নির্দেশ

সারা দেশে কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন তালিকা দাখিলের নির্দেশ

সারা দেশে কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন, তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে একটি সম্পূরক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেয়।

 

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।আইনজীবী ছিদ্দিক উল্লাহ পরে সাংবাদিকদের বলেন, কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা নাগরিকত্ব পেয়ে ভোটার হয়েছেন তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত ২৩ এপ্রিল রিট আবেদন করেন তারা।

 

‘কিন্তু শুধু কক্সবাজারে নয়, সারা দেশেই রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে। তাই সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত সোমবার আমরা একটি সম্পূরক আবেদন করেছি। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিব, কক্সবাজার জেলা প্রশাসকসহ অন্য বিবাদীদের আগামী ৮ আগস্টের মধ্যে সারা দেশে ভোটার হওয়া রোহিঙ্গার তালিকা দাখিলের নির্দেশ দেন আদালত।’