সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:১০:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রাজশাহীর চারঘাট থানায় রাসেলস ভাইপার উদ্ধারের পর মৃত্যু!

রাজশাহীর চারঘাট থানায় রাসেলস ভাইপার উদ্ধারের পর মৃত্যু!

২ জুলাই, সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেনের অফিস কক্ষের ওয়াশরুম থেকে বিশাল আকারের রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া সাপ) উদ্ধার করা হয়। দুঃখজনকভাবে, সাপটি উদ্ধারের পর পিটিয়ে মেরে ফেলা হয়। 


থানা সুত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে কাজ শেষ করে ওয়াশ রুমে যান পরিদর্শক আফজাল হোসেন। বেসিনের পানির পাইপ থেকে বিশাল সাইজের সাপটি বের হয়ে তাকে ছোবল দেয়। শব্দ পেয়ে তিনি সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেন। সাপটি পানির পাইপে ঢুকে যায়। পরে সহকর্মীরা এসে সাপটিকে বের করে মেরে ফেলে। 


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, কয়েকদিনের বৃষ্টিতে আশেপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় থানা চত্বর পরিস্কার করা হয়। পুলিশ সদস্যদেরও সতর্ক করা হয়েছে। কার্বোলিক এসিড থানা ভবনের চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে। থানার একপাশে পদ্মা ও অন্য পাশে বড়াল নদী। সেখান থেকেই সাপটি এসেছে।