শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ এ ০১:১৮:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

পটিয়ায় চট্টগ্রামের পুলিশ সুপারের হুঁশিয়ারি: ‘দলমত বুঝি না, নাশকতাকারী যে-ই হোক, ছাড় পাবে না’

পটিয়ায় চট্টগ্রামের পুলিশ সুপারের হুঁশিয়ারি: ‘দলমত বুঝি না, নাশকতাকারী যে-ই হোক, ছাড় পাবে না’

আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:

 

অপরাধ, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। তিনি বলেছেন, ‘দলমত বুঝি না, নাশকতাকারী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি মোকাবিলায় পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। পুলিশ সুপার বলেন, চট্টগ্রামে এ ধরনের কোনো ঘটনার আশঙ্কা না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘ফেসবুক দেখলে মনে হয় বাংলাদেশ আফগানিস্তান হয়ে গেছে।’ তিনি গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। কেউ নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না।

এদিকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশের বিশেষ টিম কাজ করছে বলেও জানান পুলিশ সুপার। অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং অপহৃতদের নিরাপদে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করছে।

পুলিশ সুপার বলেন, অপরাধী যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা নাশকতার তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এ সময় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।