মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সালারের সঙ্গেই মুক্তি পাচ্ছে শাহরুখের ডানকি

সালারের সঙ্গেই মুক্তি পাচ্ছে শাহরুখের ডানকি

ডানকি’ বনাম ‘সালার’ যুদ্ধ যেন প্রতি মুহূর্তে নতুন নতুন রূপ নিচ্ছে! কিছুদিন আগেই সালারের নির্মাতারা ঘোষণা দেন যে বড় দিনের ছুটিতেই মুক্তি পাবে সালার। এদিকে বড় দিনের ছুটিতে শাহরুখ খানের ‘ডানকি’ মুক্তি পাবে, এটা অনেকটা নির্ধারিতই ছিল। তাই বক্স অফিসে সংঘর্ষের সামনে পড়ে সিনেমা দুটি। এর পর থেকেই তুমুল উন্মাদনা অনুরাগীদের মাঝে।

ভারতের সবচেয়ে বড় সিনেমাটিক সংঘর্ষ দেখার অপেক্ষায় দর্শকরা। সামাজিক মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। শাহরুখ ও প্রভাস ভক্তদের পাল্টাপাল্টি অবস্থানে এই মুহূর্তে সিনেমা দুটি ঘিরে হাইপ তুঙ্গে।


হঠাৎ করে গুঞ্জন শোনা যায়, সালারের সঙ্গে সংঘর্ষে যাচ্ছে না ডানকি! শাহরুখ খান তার সিনেমার মুক্তি পিছিয়ে নিচ্ছেন। মুহূর্তের মধ্যেই সিনেমাপ্রেমীদের মাঝে নতুন করে উন্মাদনা দেখা দেয় এই সংবাদে। তবে এই গুঞ্জন বেশিক্ষণ স্থায়ী হলো না। এরই মধ্যে নতুন সংবাদ, বড় দিনের ছুটিতেই মুক্তি পাচ্ছে ডানকি।

বাণ্যিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে ব্রেকিং নিউজ দিয়ে জানিয়েছেন, বড় দিনেই মুক্তি পাচ্ছে ডানকি। তরণ তার পোস্টে লিখেছেন, ‘ডানকি পেছানো হয়নি। ২০২৩-এর বড় দিনেই আসছে।’

ভারতীয় পোর্টাল ইন্ডিয়া টুডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানির সিনেমাটি স্থগিত করা হবে না। এটি ২২ ডিসেম্বর মুক্তি পাবে, যেমনটি আগে সিদ্ধান্ত হয়েছিল। পরপর তিনটি সিনেমা ব্যর্থ হওয়ায় প্রভাসের সালার নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি।


এ ছাড়া সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল, যিনি কেজিএফের নির্মাতা। গুঞ্জন রয়েছে, সালারের সঙ্গেও কেজিএফের সংযোগ থাকতে পারে। তাই সালার ঘিরে ভক্তদের আগ্রহের পারদও তুঙ্গে। 

অপরদিকে প্রথমবারের মতো বলিউডের ব্লকবাস্টার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন শাহরুখ খান। তাই ডানকি ঘিরে শাহরুখভক্তদের প্রত্যাশাও আকাশছোঁয়া। এখন দেখার বিষয়, কে কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারেন। মুখোমুখি সংঘর্ষ এড়াতে পারলে উভয় সিনেমাই বক্স অফিসে বাজিমাত করবে তা বলাই বাহুল্য।