সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কর্মসংস্থান ব্যাংককে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান: অর্থ উপদেষ্টা

কর্মসংস্থান ব্যাংককে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান: অর্থ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্মসংস্থান ব্যাংককে গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র কিস্তির টাকা আদায় নয়, গ্রাহকদের জীবনের সব পর্যায়ে সহযোগিতা করা উচিত।

 

রোববার (১৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
 

সম্মেলনে জানানো হয়, ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বর্তমানে মাত্র ৩.৬৮ শতাংশ। তবে, কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের জন্য ব্যাংকটি সরকারের কাছ থেকে ৩ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছে। অন্যথায়, জেনারেল ব্যাংকিং পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান।
 

এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যদি সামাজিক দায়বদ্ধতার কিছু সম্পদ ব্যাংককে দেওয়া হয়, তবে ব্যাংকের সম্পদ বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, জেনারেল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, তবে সরকার এ বিষয়ে কাজ করবে। পাশাপাশি, আমানত বৃদ্ধি এবং পণ্যের বহুমুখীকরণ প্রয়োজন।
 

অনুষ্ঠানে অতিথিরা নারীর ক্ষমতায়নে সঞ্চিতা প্রকল্পের উদ্বোধন করেন।