মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

আজিদা পারভীন পাখি, যিনি ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন।
 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 

তাকে পাবনা জেলার চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে আজিদা পারভীন পাখি চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

চাটমোহর থানায় দায়ের হওয়া হান্ডিয়াল বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।