মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তরমুজ আর আমের আইসক্রিম বানাবেন যেভাবে

তরমুজ আর আমের আইসক্রিম বানাবেন যেভাবে

এই গরমে আইসক্রিম হলে মন্দ হয় না। কাঁচা আম আর তরমুজ দিয়ে নিজের স্বাদ অনুযায়ী বানিয়েও নিতে পারেন। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।


কাঁচা আমের ললি
উপকরণ: কাঁচা আমের টুকরা ২ কাপ, লেবুর রস ১ চা-চামচ, লেবুর খোসার কুচি আধা চা-চামচ, খাবার রং (সবুজ) আধা চা-চামচ, পানি ২ কাপ, চিনি ১ কাপ, কর্ন ফ্লাওয়ার ১ টেবিল চামচ।

প্রণালি: কাঁচা আমের খোসা ও বিচি ফেলে টুকরা করে নিন। ২ কাপ পানিতে সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। বাকি সব উপকরণ দিয়ে চুলায় জ্বাল দিন। ঠান্ডা হলে আইসক্রিম ডাইসে ঢেলে ফ্রিজে জমিয়ে নিন।

তরমুজ আর আমের আইসক্রিম বানাবেন যেভাবে


তরমুজের গ্রেনিটা
উপকরণ: তরমুজ ৫০০ গ্রাম, লেবুর রস ১ চা-চামচ, পুদিনাপাতা ১ টেবিল চামচ, চিনি ৩ টেবিল চামচ, পানি আধা কাপ। 

প্রণালি: তরমুজের টুকরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চিনি, পুদিনাপাতা পানিতে জ্বাল দিয়ে ছেঁকে নিন। এবার এতে লেবুর রস ও তরমুজের রস মেশান। ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিন। জমানো তরমুজের রস কাঁটাচামচ দিয়ে কেটে বরফকুচি করুন। তরমুজের বরফকুচি আবার ফ্রিজে রেখে জমিয়ে নিলেই গ্রেনিটা তৈরি হয়ে যাবে।

তরমুজ আর আমের আইসক্রিম বানাবেন যেভাবে — ছবি ২