সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭, আহত ১৫

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭, আহত ১৫

পাবনা প্রতিনিধি:-

 

পাবনা, ৯ জুলাই ২০২৫ — আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার সুজানগর উপজেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ শেখ (৪৫)।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার। সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিক মোবাইলে কথা বলার সময় আব্দুর রউফ শেখের ভাতিজা তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। পরবর্তীতে বিষয়টি আপাতভাবে মীমাংসা হলেও, বুধবার দুপুরে আবার উত্তেজনা তৈরি হয়।
 

একপর্যায়ে সুজানগর পৌর সিনেমা হলের সামনে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির জেরে ছাত্রদল নেতা সবুজ ছুরিকাহত হন। খবর পেয়ে মজিবর খাঁর সমর্থকেরা ঘটনাস্থলে এসে প্রতিপক্ষের ওপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ ও গুলি বিনিময়।
 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মজিবর খাঁ ও আব্দুর রউফ শেখের গ্রুপের মধ্যে দলে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে নির্বাচন কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়ায় রউফ গ্রুপ কোণঠাসা হয়ে পড়ে, যার জেরে উত্তেজনা আরও বাড়ে।
 

গুলিবিদ্ধদের মধ্যে শেখ আব্দুর রউফ, ইয়াকুব (৩৩), তুষার (৪০), সুজন (৪৫), আসলাম (৩৬) ও মনজেল (৪৫) রয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল, সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মাদ মাসুম প্রধান বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। দলীয়ভাবে যারাই এমন কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

সুজানগর থানার ওসি মো. মুজবির রহমান বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”