মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনয় থেকে বিরতির নিয়ে শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চান: আমির খান

অভিনয় থেকে বিরতির নিয়ে শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চান: আমির খান

আমির খানের সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবরে পরেছিলো। এরপর অভিনয় থেকে বিরতির ঘোষণা দেন তিনি। বিরতির ঘোষণা দিলেও সিনেমা সংশ্লিষ্ট সব কিছুর সঙ্গেই আছেন তিনি। সম্প্রতি পঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখা গেল আমির খানকে।

অনুষ্ঠানে ভক্তরা তার থেকে জানতে চান তিনি কি আবার পর্দায় ফিরছেন? এসময় আমির খান বলেন, ‘লুক বদল করিনি। এসব কিছু না। আমি এখন শুধু শেভ করছি না। চুলও কাটছি না। এখন পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালো লাগছে।


তিনি বলেন, ‘আজ আমাদের উচিত কেবল মাত্র ক্যারি অন জাট্টা ছবি নিয়ে কথা বলা। কিন্তু আপনারা যেহেতু সবাই ভীষণ কিউরিয়াস হয়ে আছেন সেহেতু উত্তরটা দিয়েই দিই। আমি এখনও কোনও ছবি করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন শুধু আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটা ভালো লাগছে, কারণ আমি এটা এখন করতে চাইছি। 

আমি আবার যখন ইমোশনালি কোনও ছবির জন্য তৈরি হবো আবার তখন নিশ্চয় কোনও ছবিতে কাজ করব।' কিছুদিন আগে ফাতিমা সানা শেখের সঙ্গে আমির খানের বিয়ের গুঞ্জন উঠেছিলো। তবে সে বিয়য়ে মুখ খেলেন নি এই দুই তারকা।