বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিএসজি সমর্থকেরা শেষ ম্যাচেও অপমান করতে ছাড়েনি মেসিকে

পিএসজি সমর্থকেরা শেষ ম্যাচেও অপমান করতে ছাড়েনি মেসিকে

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। ফ্রান্স থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের বিদায়টা অবশ্য সুখকর হয়নি। তার দল  ২-০তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ক্লারমঁত ফুটের কাছে ৩-২ গোলে হেরে যায়! শেষ ম্যাচেও মেসিকে অপমান করতে ছাড়েনি পিএসজি সমর্থকেরা। দুয়োধ্বনি দিয়ে, শিস বাজিয়ে নানাভাবে মেসিকে বিপর্যস্ত করা হয়েছে!

শনিবার রাতে মেসির পাশাপাশি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলেছেন সোর্হিও রামোস।

এই ম্যাচে তিনি গোলও করেছেন। কিন্তু মেসি সামনে একা গোলকিপারকে পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন। তারপর দর্শকরা তাকে উদ্দেশ্য করে দুয়ো ধ্বনি দেওয়া শুরু করে। অবশ্য ম্যাচের আগেও মেসিকে দুয়ো শুনতে হয়েছে।


স্টেডিয়ামের স্পিকারে মেসির নাম ঘোষণামাত্রই দর্শকরা ব্যঙ্গ করে শিস দিতে থাকেন। তার মধ্যেই অনুশীলন করতে নামেন মেসি।

৫৪তম মিনিটে মেসি গোল মিস করার পর দ্বিতীয় ঘটনাটি ঘটে। ওই সময় কিলিয়ান এমবাপের একটি পাস থেকে প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েছিলেন মেসি।

কিন্তু তার বাঁকানো শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়! আর যায় কোথা! দর্শকরা ফের তাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক শিস বাজাতে থাকেন। এভাবেই শেষ হয় মেসির পিএসজি অধ্যায়। তার শেষ ম্যাচ নিয়ে পিএসজি সমর্থকদের কোনো আগ্রহই ছিল না। বরং তারা দুর্ঘটনার গুরুতর আহত গোলকিপার সোর্হিও রিকোর সমর্থনে ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন।