রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:১১:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

৫ জিবি বোনাস পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা

৫ জিবি বোনাস পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা

টানা ১০ দিন পর মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর আজ বিকেল ৩টা থেকে চালু হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

 

রোববার (২৮ জুলাই) বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

 

এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর সব অপারেটরের ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। তিনি বলেন, ‌‘যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, (নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে) যাদের প্যাকেজগুলো বা ডেটাগুলো ছিল, তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নাই। নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তারা সেসময় ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।’

 

এই সব বিষয় বিবেচনায় রেখে আলোচনা করে বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।