সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১১ এপ্রিল পুলিশের সার্জেন্ট পদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা

১১ এপ্রিল পুলিশের সার্জেন্ট পদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ৩৬০ প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
 বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ১১ এপ্রিল শুরু হবে, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ অবশিষ্ট পরীক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদেরকে এই লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় ইস্যুকৃত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রবেশ গেটে উপস্থিত থাকতে হবে। লিখিত ও মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংশ্লিষ্ট সব সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমাণের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা/বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা/বীর মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা-এ মর্মে প্রত্যয়নপত্র ও মুক্তিযোদ্ধার জন্মনিবন্ধন সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।