বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সরকার দায়িত্ব ছাড়ার কথা ভাবতে পারে না: সারজিস আলম

খুনিদের বিচার না হওয়া পর্যন্ত সরকার দায়িত্ব ছাড়ার কথা ভাবতে পারে না: সারজিস আলম

নীলফামারী প্রতিনিধি:-

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "যারা ক্ষমতায় টিকে থাকতে হাজারো মাকে সন্তানহারা করেছে, ভাই-বোনদের হত্যা করেছে—তাদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেন অন্য কারো হাতে ক্ষমতা হস্তান্তরের চিন্তা না করে। আমরা বাংলাদেশে এই খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই।"
 

সোমবার দুপুরে নীলফামারী জেলার ছয়টি উপজেলার পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ডোমারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
 

নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, "আগামী নির্বাচনে অন্ধভাবে কাউকে অনুসরণ করার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির প্রার্থীকে ভালো লাগলে ভোট দিন, না লাগলে দেবেন না। অতীতে দেখা গেছে, অনেক নেতা জনগণের পকেট থেকে টাকা আদায় করে ক্ষমতায় গিয়ে বয়স্ক ভাতা থেকে শুরু করে সব কিছু আত্মসাৎ করেছেন। আমরা এই সংস্কৃতি বন্ধ করতে চাই। ভবিষ্যতে টাকার বিনিময়ে কাজের সংস্কৃতি চলবে না।"
 

তিনি আরও বলেন, "শুধু দ্রুত নির্বাচন আয়োজন করলেই হবে না। আগে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তার জন্য প্রয়োজন বিচার ও সংস্কারের প্রক্রিয়া সম্পন্ন করা। সঠিক সময় ও উপযুক্ত পরিবেশে নির্বাচন হতে হবে।"
 

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।