মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৭:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কলকাতার মৈত্রী কনসার্টে গাইবে ঢাকার তিন ব্যান্ড

কলকাতার মৈত্রী কনসার্টে গাইবে ঢাকার তিন ব্যান্ড

কলকাতার মৈত্রী কনসার্টে গাইবে ঢাকার তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুল। ২২ ও ২৩ জুলাই কলকাতার রবীন্দ্রভবনে বসছে এ কনসার্টের পঞ্চম আসর। ২০১৯ সাল থেকে ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে এ কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট।

আয়োজক বিপাশ সরকার আজ বুধবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে জানান, দু‌ই দিনে ঢাকা ও কলকাতার ১৪টি ব্যান্ড গান পরিবেশন করবে। এর মধ্যে প্রথম দিনের হেডলাইন ব্যান্ড আফটারম্যাথ; এদিন এ কে রাহুলও গাইবে। দ্বিতীয় দিনের হেডলাইন ব্যান্ড মেঘদল। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। 


বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানালেন বিপাশ। কনসার্টের দিন আরও টিকিট বিক্রির আশা করছেন তিনি। ২০১৯ সাল থেকে প্রতিবছর ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে ‘মৈত্রী কনসার্ট’-এর আয়োজন করছে জেন নেক্সট। এর আগে আর্টসেল, অ্যাভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্সের পরিবেশনা উপভোগ করেন কলকাতার দর্শকেরা।


গত বছরের কনসার্টে আফটারম্যাথের অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তা হয়নি। এই বছর ব্যান্ডটির সঙ্গে মেঘদল ও এ কে রাহুল যুক্ত হয়েছে। মেঘদলের ‘এ হাওয়া’ গানটি কলকাতায় আলোচিত হয়েছে। ব্যান্ড অঙ্গনে আফটারম্যাথ ও এ কে রাহুলের পরিচিতি রয়েছে।

এই কনসার্টে ঢাকার ব্যান্ডের পাশাপাশি কলকাতার ব্যান্ডের মধ্যে হেডলাইন ব্যান্ড হিসেবে থাকছে ‘কালপুরুষ’, ‘মিসিং লিঙ্ক’, ‘ব্লাড’।