মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিউজিল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপের আগে কেন্দ্রীয় অকল্যান্ডে গোলাগুলি

নিউজিল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপের আগে কেন্দ্রীয় অকল্যান্ডে গোলাগুলি

নিউজিল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দেশটির কেন্দ্রীয় অকল্যান্ডে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি নির্মাণ সাইটে গোলাগুলির ঘটনায় এক পুলিশ অফিসারসহ ছয়জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ হামলাকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে উল্লেখ করেননি। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ চলবে। 


পুলিশ বলছে, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে গুলি চালায় এক বন্দুকধারী। পুলিশ গুলির শব্দ শুনে ওই বন্দুকধারীকে অনুসরণ করলে তখনও ওই বন্দুকধারী শটগান দিয়ে গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়। 


এছাড়া এ হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হিপকিন্স। এ নিয়ে তিনি বলেছেন, পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুতই ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। 

অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদে রয়েছেন। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।