বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রাম আর মঙ্গা কবলিত নয়,স্বাবলম্বী কাতারে

কুড়িগ্রাম আর মঙ্গা কবলিত নয়,স্বাবলম্বী কাতারে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম যেখানে একসময় নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামোগত দুর্বলতা বেকারত্বের চক্রকে করেছিল স্থায়ী ও ভয়াবহ। কিন্তু এখন বদলে যাচ্ছে চিত্র। সরকারি-বেসরকারি উদ্যোগ, প্রশিক্ষণ ও স্থানীয় উদ্যোক্তাদের নেতৃত্বে খুলছে আত্মনির্ভরতার নতুন দরজা।

 

কুড়িগ্রাম আর মঙ্গা কবলিত নয়,স্বাবলম্বী কাতারে


 

কুড়িগ্রাম জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), মহিলা বিষয়ক অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১৫ হাজার যুবক-যুবতীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেলাই, আইটি, হাঁস-মুরগি পালন ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের উপর এই প্রশিক্ষণ তাদের জীবন বদলে দিয়েছে।

 

কুড়িগ্রাম আর মঙ্গা কবলিত নয়,স্বাবলম্বী কাতারে — ছবি ২


 

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “এই জেলার মানুষ অনেক প্রতিভাবান। আমরা তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে বেকারত্ব থাকবে না। বর্তমানে প্রায় ৩০ শতাংশ প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হয়েছেন।”

 

কুড়িগ্রাম আর মঙ্গা কবলিত নয়,স্বাবলম্বী কাতারে — ছবি ৩


 

রাজারহাট উপজেলার রাশেদুল ইসলাম মাত্র ২৫ বছর বয়সে গড়ে তুলেছেন একটি আধুনিক হাঁস-মুরগির খামার। তিনি বলেন, “প্রশিক্ষণ ছাড়া এই পথে আসা হতো না। এখন আমি নিজে উপার্জন করছি, সঙ্গে পাঁচজনকে চাকরিও দিয়েছি।”

 

কুড়িগ্রাম আর মঙ্গা কবলিত নয়,স্বাবলম্বী কাতারে — ছবি ৪


 

তেমনই এক দৃষ্টান্ত উলিপুর উপজেলার সুফিয়া বেগম। মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণ নিয়ে তিনি নিজেই চালু করেছেন একটি গার্মেন্টস প্রশিক্ষণ কেন্দ্র। তার কথায়, “নারীদের কর্মসংস্থান হলে পুরো পরিবারের জীবনমান বদলায়।”