রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩১:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতিবাদ সমাবেশ আন্দোলনকারীদের

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতিবাদ সমাবেশ আন্দোলনকারীদের

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতিবাদ সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) বেলা ৩টায় ৯ দফা দাবি আদায়ে এই সমাবেশ করেন তারা। জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করার কথা থাকলেও পুলিশি বাধায় ডিআরইউ-এর সামনে কর্মসূচি পালন করতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। সমাবেশে শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হলে রাজপথে থাকার ঘোষণা দেন। তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।

 

এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ডিবি কার্যালয় থেকে ছয় সমন্বয়কের দেওয়া বিবৃতি প্রত্যাহার করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে চাইলে আমরা সকাল থেকে দেখেছি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রদের তারা বিভিন্নভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া করছে। রাতের বেলা তারা প্রত্যেক মেসে গিয়ে শিক্ষার্থীদের হেনস্থা করছে। তারা মোবাইল চেক করছে। এই অধিকার তাদের কে দিয়েছে? শিক্ষার্থীদের আটক করছে, গ্রেপ্তার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আরেক শিক্ষার্থী বলেন, বিজিবি, র‌্যাব, পুলিশসহ সশস্ত্র বাহিনী নামিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয়েছে।


নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থীদের কেউ কেউ চোখ হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, অনেকের মৃত্যু হয়েছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এটা সমাজের ওপর ফ্যাসিস্ট আক্রমণ। এর প্রতিবাদে আমরা আমাদের ৯ দফা দাবি জানিয়েছি। সে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দায়ী পুলিশের বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।