মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

*প্রবাসীর মরদেহ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু, আহত ১*

*প্রবাসীর মরদেহ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু, আহত ১*

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-



সৌদি আরবে কর্মরত অবস্থায় নিহত ফটিকছড়ির রুবেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার ভাই ও মামাতো ভাই। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিশা এলাকায়।

 

জানা যায়, এক বছর আগে সৌদি আরবে কফিলের নির্যাতনে প্রাণ হারান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাসিন্দা রুবেল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে করে পরিবারের সদস্যরা রুবেলের মরদেহ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।
 

বাতিশা এলাকায় পৌঁছালে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে রুবেলের ভাই বাবুল (৩২) ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত মামাতো ভাই ওসমান মিয়া (৪০) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
 

এ দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর প্রতিবেশী রশির মিয়া (৩০) গুরুতর আহত হন এবং বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 

এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।