বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৯:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনার

চট্টগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনার

হোসেন বাবলা (চট্টগ্রাম):-


 

চট্টগ্রাম জেলা ও মহানগরের কয়েকটি কোরবানি পশুর হাট পরিদর্শন করেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম।

 

চট্টগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনার



আজ ৩রা জুন ঈদুল আযহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর মইজ্জারটেক,পতেঙ্গা চরপাড়া ও সাগরিকা পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার  হাসিব আজিজ, বিপিএম।

 

চট্টগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ কমিশনার — ছবি ২


 

পরিদর্শনকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে পশুর হাট কেন্দ্রিক সিএমপি'র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। 


এসময় তিনি পশুর হাট সংশ্লিষ্ট যে কোন বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপি'র অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি কোরবানি উপলক্ষ্যে পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জাল টাকার কারবারিরা যেন তৎপরতা চালাতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এসময় সেখানে সিএমপি'র উপ-পুলিশ কমিশনার  (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর)মোঃ আমিরুল ইসলাম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,স্ব স্ব থানা পুলিশ অফিসার ইনচার্জ গণ,হাট ইজারাদার সহ দায়িত্বশীল প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এদিকে ৩৯ নং ওয়ার্ডের লিংক রোড রোড সংলগ্ন সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর কোরবানি পশুর হাটে উপ সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোনের) এসি ল্যান্ড অফিসার এবং ইপিজেড থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ জামিউর হোসাইন জিয়া হাট পরিদর্শন করেন।


তিনি হাটের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বৃষ্টির পানি থাকার শর্তেও হাট ইজারাদারের নিরালস প্রচেষ্টায় জমে উঠেছে ক্রেতা সাধারণের উপস্থিতি , আগামী ১/২ আরো ভালো বিক্রি হবার সম্ভাবনা রয়েছে বলে জানান।