মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভারতে ভূমিধসে নিহত ২৭ জন

ভারতে ভূমিধসে নিহত ২৭ জন

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি বিশাল ভূমিধসের ফলে মৃতের সংখ্যা রোববার ২৭ জনে পৌঁছেছে, অন্তত ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল প্রবল বৃষ্টিতে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বৃষ্টির কারণে বৃহস্পতিবার রায়গড় জেলার একটি গ্রামে ভূমিধসের সূত্রপাত হয়, মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে একটি পাহাড়ি ও বনভূমিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। 

জরুরি দলগুলো মাটি ও ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধারে খনন কাজ চালিয়ে যাচ্ছে। রায়গড়ের কর্মকর্তা যোগেশ মাসে এএফপিকে বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ২৭টি মৃতদেহ গণনা করেছি এবং প্রায় ৫০ থেকে ৬০ জন এখনও নিখোঁজ রয়েছে, 


তবে ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য একাধিক চ্যালেঞ্জ রয়েছে।’ মাসে বলেন, দুর্গম গ্রামটি নিকটতম রাস্তা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল।

তিনি বলেন, ‘কোন ভারী যন্ত্রপাতি এই সাইটে পৌঁছাতে পারে না, আমাদের কাছে কেবল ছোট মেশিন রয়েছে এবং বেশিরভাগ কাজ ম্যানুয়ালি করতে হয়। এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত পুরো অপারেশনটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে’।

শীর্ষ জেলা কর্মকর্তা বলেছেন, চলমান উদ্ধারের চতুর্থ দিনে জীবিতদের খুঁজে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী নন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি পরিবার সম্পূণরুপে নিশ্চিহ্ন হয়ে গেছে।