সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২০:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও উঠান বৈঠক শফিউল আলম

৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও উঠান বৈঠক শফিউল আলম

ডেস্ক নিউজ:

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড এর বিভিন্ন স্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম -১১(বন্দর -ইপিজেড,পতেঙ্গা) সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর শফিউল আলম আজ শুক্রবার বাদে জুমা হযরত আলী শাহ (রহ.) এর বাড়ীতে ঊঠান বৈঠকে বক্তব্য রাখেন এবং ওয়ার্ডের পুরাতন সাইট পাড়াস্থ আলী শাহ খামার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মাদ্রাজী শাহ্ পাড়া, নেভি হাসপাতাল গেট, রেললাইন এলাকায় সাংগঠনিক গণসংযোগ করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ সংগঠক এডভোকেট মোঃ শাহেদ। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে নেতা মোঃ ওসমান গনি, জামায়াত নেতা শফিউল আলম শফি, মোঃ ইউনুছ , মোঃ আনিসুর রহমান, মোঃ ফখরুল ইসলাম, আব্দুল আহাদ ।

 

এদিকে জামায়াতের সাংগঠনিক ওয়ার্ডের কমিটি সূত্রে জানিয়েছেন যে, ৩৯ নং ওয়ার্ড সাইট পাড়া ইউনিট এলাকায় ওয়ার্ড আমির ও সেক্রেটারি জেনারেলের নির্দেশ ক্রমে এক গণসংযোগ কর্মসূচি এবং সমর্থক বৈঠক নারিকেল তলাস্থ যৌথ আবাসিক কলোনি রোড এলাকায় সম্পন্ন করা হয়েছে।