সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমরা কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে চাই — ইউসুফ হাকিম সোহেল

আমরা কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে চাই — ইউসুফ হাকিম সোহেল

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাঁর বিধান প্রতিষ্ঠার জন্য। অথচ স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশে কোরআন ও সুন্নাহভিত্তিক কোনো আইন কার্যকর হয়নি— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল।
 

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শিংহারিয়া কেন্দ্রীয় জামে মসজিদে জামায়াতে ইসলামী যাত্রাপুর ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
 

ইউসুফ হাকিম সোহেল বলেন, “আমরা কোরআনের আলো সংসদে বাস্তবায়ন করতে চাই। এজন্য আমাদের প্রতিনিধিকে জাতীয় সংসদে পাঠাতে হবে। আজ থেকেই কেন্দ্রভিত্তিক পুরুষ ও মহিলা কর্মী-সমর্থকদের মাঠে নেমে কাজ করতে হবে। জনগণকে কোরআনের আইন সম্পর্কে সচেতন করতে হবে।”
 

তিনি আরও বলেন, “যতদিন চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস, সুদ-ঘুষ ও দখলবাজি বন্ধ না হবে, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
 

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর আনম ইলইয়াস হোসাইন বলেন, “আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের দিনের ভোট-রাতের ভোটের পুনরাবৃত্তি দেখতে চাই না। প্রধান উপদেষ্টা যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার ভোটাধিকার নিশ্চিত করে এমন পরিবেশ সৃষ্টি করেন— এটাই আমাদের দাবি।”
 

শিংহারিয়া গ্রামের হাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউসুফ হাকিম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর আনম ইলইয়াস হোসাইন, সূরা সদস্য জালাল উদ্দীন, আবু ইউসুফ খান, সৈয়দ তৈয়বুর রহমানসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।