বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৯:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসির ১০০ গোল

মেসির ১০০ গোল

লিওনেল মেসির ক্যারিয়ারে অর্জনের আর বাকি কী ছিল। ক্লাব ফুটবলে সম্ভব-অসম্ভব সবই জিতেছেন। দেশের হয়ে জিতেছেন কোপা ও সর্বশেষ বিশ্বকাপ। কিন্তু দুর্দান্ত ক্যারিয়ারে আরও অর্জনের পথে মেসির হাঁটা এখানেই থেমে যাবে কেন! তাই বিশ্বকাপ জেতার পরেও নতুন নতুন পালক যুক্ত হচ্ছে তাঁর অর্জনের মুকুটে।

এবার মেসির কীর্তি আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল। আজ ভোরে কুরাসাওয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মেসি। আর এ ম্যাচেই দেশের হয়ে শততম গোলটি পেয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা এখন ১০২। দেশের হয়ে ১৭৪টি ম্যাচ খেলেছেন মেসি।

২০১৬ সালে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হন মেসি। এর আগে এই কীর্তি ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তার গোলসংখ্যা ৫৪।

ম্যাচের ১৯ মিনিটে সান্তিয়াগো দেল এস্তেরো স্টেডিয়াম কাঁপিয়ে ১০০তম গোলটি করে ফেলেন মেসি। পানামার বিপক্ষে আগের ম্যাচেই ক্যারিয়ারে ৮০০তম গোলটি পেয়েছিলেন তিনি। 

৩৩ মিনিটে তিনি দ্বিতীয় গোলটি করেন। হ্যাটট্রিক পূরণ করেন জিওভানি লো সেলসোর পাস থেকে দারুণ ঠান্ডা মাথায়।