বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:২০:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দ্বারপ্রান্তে সাকিব

সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দ্বারপ্রান্তে সাকিব

নিউজিল্যান্ডের পেস তারকা টিম সাউদিকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার সুযোগ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সামনে। আগামীকাল সোমবার থেকে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজেই সাকিব টপকে যেতে পারেন সাউদিকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মাত্র ৪ উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়কের। ১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

দ্বিতীয়স্থানে থাকা বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব ১১২ ম্যাচের ১১০ ইনিংসে শিকার করেছেন ১৩১ উইকেট। ৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও তারকা লেগ স্পিনার রশিদ খান।