বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৫:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিক্ষার্থীকে কুপ্রস্তাব: শিক্ষককে গণধোলাই, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

শিক্ষার্থীকে কুপ্রস্তাব: শিক্ষককে গণধোলাই, প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি:-

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সহকারী শিক্ষক এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রধান শিক্ষককে গণধোলাই দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষকের বাড়িতে হামলা চালানো হয়েছে।
 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ মে) কোটালীপাড়া উপজেলার মাদ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন কাজল দশম শ্রেণির এক ছাত্রীকে মোবাইল ফোনে অনৈতিক প্রস্তাব দেন। তাদের ২২ মিনিট ৫৫ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিকভাবে ছড়িয়ে পড়ে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
 

অভিযোগের পর শিক্ষার্থীর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মো. নাসির উদ্দিনের কাছে লিখিতভাবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। কিন্তু দীর্ঘসময়েও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা স্কুল চত্বরে বিক্ষোভ শুরু করে। তারা সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানায়।
 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা অফিসার ইনচার্জ। তারা দ্রুত তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
 

তবে এর আগেই স্থানীয় জনতা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে আসার পথে ধরে মাঠে নিয়ে বেধড়ক মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনার কিছুক্ষণ পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক সাইফুদ্দিন কাজলের বাড়িতে হামলা চালায়।