মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিমান বাংলাদেশ এয়ারলাইনস নেবে ক্যাপ্টেন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস নেবে ক্যাপ্টেন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ড্যাশ ৮-৪০০ এয়ারক্র্যাফটের জন্য দক্ষ ক্যাপ্টেন নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে-কেউ।

পদের নাম: ক্যাপ্টেন ড্যাশ ৮-৪০০
পদসংখ্যা: ৪
যোগ্যতা: সিএএবি এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োজাহাজ চালনায় অন্তত দুই হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। ড্যাশ ৮-এ অন্তত ৫০০ ঘণ্টা কমান্ড বা সমমান/উচ্চতর ক্যাটাগরির বাণিজ্যিক প্যাসেঞ্জার এয়ারক্র্যাফটে ৫০০ ঘণ্টা কমান্ডের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আইসিএও) মানদণ্ড অনুযায়ী, ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল সনদ; জাতীয় পরিচয়পত্র ও প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ফ্লাইং অভিজ্ঞতার সনদ ও লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৩।