সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৮:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বিশ্ব পরিবেশ দিবসে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে র‌্যালি বৃক্ষরোপণ 

বিশ্ব পরিবেশ দিবসে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে র‌্যালি বৃক্ষরোপণ 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

বুধবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিবসের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালিটি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে ও ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে।হুরাইন এইচটিএফ লিমিটেডের পরিচালক রাজিব দাস ও শিল্প পার্কের প্রধান প্রশাসনিক কাউসার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ডাইং জিএম সাজ্জাদ হোসেন, উইভিং জিএম জাহাঙ্গীর আলম, সাসটেইনিবিলিটি নাজমুল হোসাইন প্রমুখ।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিরা বলেন, যমুনা গ্রুপ দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান সর্বদাই পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। এ বিষয়ে কোনো আপস নেই। পরিবেশ ঠিক রাখা এবং উন্নত করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচিও পালন করি। গাছ রোপণ এর মধ্যে অন্যতম।