সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:৩৫:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আবার গ্রেপ্তার!

থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আবার গ্রেপ্তার!

ঢাকা প্রেস
ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি:



ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা থেকে গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া মাদকসম্রাট আরজু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আবার গ্রেপ্তার!

 

কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রাম থেকে বুধবার (৩ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। আরজু মিয়া, ওই এলাকার নূরুল হকের ছেলে।
 

সোমবার সকালে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
 

দুপুর সাড়ে এগারোটার দিকে নিয়মিত মাদক মামলায় তাকে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়। 

থানায় একটি কক্ষে আটকে রাখা হয় তাকে। দুপুর দুইটার দিকে সেই কক্ষের জানালার গ্রীল ভেঙে সে পালিয়ে যায়।

 

এই ঘটনায়, পরদিন মঙ্গলবার দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সুপার।
 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আরজু মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছিল। অবশেষে ভোরে কসবার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।