সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৮:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কক্সবাজারের উখিয়ায় মৎস্য ঘের থেকে ভাসমান লাশ উদ্ধার। 

কক্সবাজারের উখিয়ায় মৎস্য ঘের থেকে ভাসমান লাশ উদ্ধার। 

মঈনুদ্দীন শাহীন উখিয়া ;

 

ঢাকা প্রেসঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা ঘুরা মিয়ার গ্যারেজ এলাকার একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ (৪ জুন) মঙ্গলবার সকাল ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে জনৈক নুরু মিয়া, মিজান ও আলীর মাছের ঘের থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে দীর্ঘদিন মরিচ্যা বাজারের আশপাশে ঘুরাফেরা করতে দেখা যেত। আজ সকালে লাশটি দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যান মারফত উখিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

 

এ ব্যপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম হোসেন জানান, হলদিয়াপালং চেয়ারম্যানের ফোন পেয়ে মরিচ্যা চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।