সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২২:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা

কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে একক আধিপত্য বিস্তার করে কানাডার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলটির পক্ষে সেমিফাইনালে গোলের দেখা পান মেসি ও আলভারেজ। আর এক ম্যাচ জিতলেই বিশ্বকাপের পর আরও এক শিরোপা নিজেদের করে নেবে মেসিরা।

 

ম্যাচের ২৩ মিনিটে এসে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল। বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নম্বর নাইন। বিরতির পর ৫১ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন মেসি। ম্যাচ শেষে বিশ্বকাপজয়ী এই ফুটবলার জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ ম্যাচগুলো খেলছেন তিনি। অর্থাৎ, খুব শিগগিরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন এই আর্জেন্টাইন। মেসি বলেন, ‘এগুলো আমার শেষদিকের লড়াই। আমি চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি উপভোগ করতে। কোপার ফাইনালে উঠা সহজ ছিল না। আমাদের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে হবে।

 

গত বিশ্বকাপ এবং সর্বশেষ কোপায় যেভাবে কাটিয়েছি, আমি এই সময়টাও সেভাবেই কাটাচ্ছি, এগুলো শেষ লড়াই।’তিনি আরও বলেন, ‘এই দলটা যা করেছে, এটা পাগলামি। এটার পর অনেক বেশি গুরুত্ব দেয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরোনো প্রজন্মের ছিল। আমরা এ নিয়ে টানা চতুর্থ (ফিনালাসিমাসহ) ফাইনাল খেলব। পুরো অভিযাত্রাটা অনেক কঠিন ছিল।’