বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ট্রফি হাতে পাওয়ার রাতে বার্সার হার

ট্রফি হাতে পাওয়ার রাতে বার্সার হার

লা লিগার শিরোপা জয় আগেই নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়নের বেশে প্রথমবার মাঠে নেমে নিজেদের সেরাটা মেলে ধরতে পারল না জাভি হার্নান্দেজের শিষ্যরা। কাতালানদের তাদেরই মাঠে হারিয়ে লিগ টেবিলে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে রিয়াল সোসিয়েদাদ।

শনিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সা হেরেছে ২-১ ব্যবধানে।


ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ে বার্সা। সোসিয়েদাদকে লিড এনে দেন মিকেল মেরিনো। পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। বিরতির পর গোল শোধে মরিয়া বার্সা ৭১তম মিনিটে আরো একটি গোল হজম করে।

সোসিয়েদাদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার সোরলোথ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সার হয়ে সান্ত্বনার গোলটি করেন রবার্ট লেভানদোস্কি।

লিগে এটা ছিল লেভার ২২তম গোল। এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি।


১৭ গোল নিয়ে রিয়াল মাদ্রিদের করিম বেনজিমা আছেন দ্বিতীয় স্থানে। এই জয়ের পর ৩৫ ম্যাচ থেকে ৬৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে সোসিয়েদাদ। সরাসরি চ্যাম্পিয়নস লিগের খেলার দারুণ সুযোগ রয়েছে তাদের সামনে।

ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের কাছ থেকে লা লিগার শিরোপা গ্রহণ করেন বার্সা অধিনায়ক সার্জিও বুসকেটস। এটা তার ক্যারিয়ারের ৩২তম শিরোপা উদযাপন।