মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ ব্যাংকের এডির লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৮০

বাংলাদেশ ব্যাংকের এডির লিখিতের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৮০

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৮০ জন।

সোমবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফল দেখা যাচ্ছে এই লিংকে ।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় বসতে হবে। আগামী ২ মে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৪ মে পর্যন্ত। প্রতিদিন ৬০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিড কার্ড হিসেবে গণ্য হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।