সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫২:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

আলজেরিয়ার রাষ্ট্রদূতের আগ্রহ: বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায়, বিনিয়োগেরও পরিকল্পনা

আলজেরিয়ার রাষ্ট্রদূতের আগ্রহ: বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায়, বিনিয়োগেরও পরিকল্পনা

বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা ও নৌকা নির্মাণশিল্পে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি জানিয়েছেন, নেছারাবাদের প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান নৌকার হাট দেখে তিনি মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে এখানকার নৌকা কিনতে আগ্রহী বলেও জানান তিনি। ভবিষ্যতে এ খাতে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত।
 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি বরগুনার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকারহাট পরিদর্শন করেন। ট্রলারে করে হাট ঘুরে দেখার সময় তিনি স্থানীয় নৌকা নির্মাণশিল্প ও কারিগরদের সঙ্গে কথা বলেন এবং তাদের দক্ষতা ও ঐতিহ্যের প্রশংসা করেন।
 

পরিদর্শন শেষে তিনি ছারছীনা দরবার শরীফে গিয়ে জুমার নামাজ আদায় করেন। রাষ্ট্রদূতের সফরে তার সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।
 

সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে।