সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসায় জ্বালানিটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আজ শুক্রবার আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়েছে।

 

দাম বাড়ার পর আন্তর্জাতিক বাজার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বেচাকেনা হয়েছে ৮৫ ডলার ৯২ সেন্টে। একইদিন মার্কিন বাজার স্ট্যান্ডার্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল লেনদেন হয়েছে ৮৩ ডলার ৩৫ সেন্টে।উভয় বাজার আদর্শই আগের দুই সেশনে বেড়েছে।