মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ আলম

ঢাকা প্রেস নিউজ

 

জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় বলেছেন, "আওয়ামী লীগকে আর নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তারা ফের ক্ষমতায় ফিরলে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম হবে।"
 

তিনি আরও বলেন, "বাংলাদেশে দিল্লিপন্থীদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। বিএনপি-জামায়াতসহ বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করবে। এখানে আর কোনো বাকশালের পুনর্বাসন হবে না।"
 

মাহফুজ আলম স্পষ্ট করে বলেন, "ন্যূনতম সংস্কার না করে কোনো নির্বাচন নয়। ফ্যাসিবাদী হাসিনা সরকার গত ১৬ বছরে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেগুলো সংস্কার করেই নির্বাচন দেওয়া হবে। অন্যথায় জনগণ তাদের অধিকার ফিরে পাবে না।"
 

তিনি আরও বলেন, "সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তারাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন। তবে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে সম্ভব নয়।"
 

বিগত সরকারের অপরাধ নিয়ে তিনি বলেন, "খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। গত ১৬ বছরে যেসব খুন, গুম, এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেগুলোর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ হবে না।"
 

পথসভায় মাহফুজ আলম জুলাই বিপ্লবের সময় চাঁদপুরে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, "দিল্লির গোলামি নয়, আমরা ঢাকার গোলামি করতে চাই।"
 

পরে বিকেল ৪টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে মাহফুজ আলমের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। তার জন্মস্থান রামগঞ্জের স্থানীয় জনগণ এই সংবর্ধনার আয়োজন করেন।