মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চরকিতে নতুন কোরীয় সিরিজ

চরকিতে নতুন কোরীয় সিরিজ

হাইস্কুলের শিক্ষার্থী ইউন ড্যান-ওহ। মেয়েটি একদিন আবিষ্কার করে, সে আসলে কমিকসের ফ্যান্টাসি জগতে বাস করে! তাকে নিয়েই কিম সাং-হাইওবের সিরিজ ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’। 

৪ মে রাত ৮টায় কোরীয় সিরিজটির তিনটি পর্ব চরকিতে মুক্তি পাবে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে প্রতি বৃহস্পতিবার সিরিজটির তিনটি নতুন পর্ব আসবে।


২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় মুক্তি পেয়েছিল ‘এক্সট্রাঅর্ডিনারি ইউ’। মূল চরিত্রে অভিনয় করেছেন কিম হাই-ইয়ুন। 

আরও অভিনয় করেছেন রোউন লি, জা-উক লি, না-ইউন, জুং গান-জু, কিম ইয়ং-দাই লি, তাই-রি প্রমুখ। সিরিজটি লিখেছে ইন জি-হে ও সং হা-ইয়ং। 


চিত্রগ্রহণ করেছেন ইউন কওন সু। কমেডি, রোমান্টিক, ফ্যান্টাসি জনরার এ সিরিজের আইএমডিবি রেটিং ৭.৮।

সিরিজটির ফ্যান্টাসি জগৎ, কলেজপড়ুয়া ছাত্র–ছাত্রীদের কাল্পনিক ও অবাস্তব চিন্তা, দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে। কে পপ–ভক্ত দর্শকদের সিরিজটি বেশ পছন্দ হওয়ার কথা।