মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৪ ঘণ্টা মুখ ঢেকেও রক্ষা পেলেন না শিল্পার স্বামী রাজ!

২৪ ঘণ্টা মুখ ঢেকেও রক্ষা পেলেন না শিল্পার স্বামী রাজ!

পর্নকাণ্ডে নাম জড়ানোর পর থেকেই একেবারে ভোল বদলে ফেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্র। এই ঘটনার পর থেকে ক্যামেরার সামনে মুখ দেখাবেন না, পণ নিয়ে ফেলেন রাজ। সারা ক্ষণই মুখে মাস্ক। অর্ধেক নয়, পুরো মুখ ঢাকা মাস্ক। নিত্যনতুন অভিনব মাস্কই যেন তার নিজস্ব ফ্যাশন হয়ে দাঁড়ায়। এত নিয়ম মেনেও রক্ষা পেলেন না রাজ। কোভিডের থাবা এবার শিল্পার ঘরে।

গত কয়েক দিন ধরেই দেশে ফের বাড়ছে করোনার দাপট। একের পর এক বলিউড তারকার কোভিডে আক্রান্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। আপাতত পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন রাজ।

একই দিনে করোনায় আক্রান্ত হয়েছেন টেলি অভিনেত্রী মাহি ভিজ। আইসোলেশনের কারণে এখন সন্তানের থেকে দূরে আছেন তিনি। যা খুবই কষ্টের। 

মাহি জানান, এ বারের করোনা সব থেকে মারাত্মক। আগের দু’বারের থেকে বেশি কষ্ট হচ্ছে, গাঁটে গাঁটে ব্যাথা ও শ্বাসকষ্ট রয়েছে অভিনেত্রীর। এ ছাড়াও মার্চের প্রথম সপ্তাহে কোভিড পজ়িটিভ হন একতা কপূর, কিরণ খেরের মতো তারকারা।