বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত গার্দিওলা

সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মৌসুমের বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল। কিন্তু শেষ দিকে এসে ম্যানচেস্টার সিটির সঙ্গে পেরে উঠেনি আর্সেনাল। প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইপিএল জয়ের পর স্বীকৃতি পেলেন গার্দিওলা।

লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার জিতে নিয়েছেন এই স্প্যানিশ কোচ।

মৌসুম শেষে ইংল্যান্ডের সব ডিভিশনের কোচদের ভোটে নির্বাচিত হন বর্ষসেরা কোচ। এ নিয়ে তিনবার এই পুরস্কার পেলেন গার্দিওলা। স্পর্শ করলেন ডেভিড ময়েসকে।


সর্বোচ্চ পাঁচবার এই পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

শুধু এলএমএর সেরাই নয়, প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অব দ্য ইয়ার’ও নির্বাচিত হয়েছেন ম্যানসিটি কোচ। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি জিতলেন এই পুরস্কার। এখানেও তার উপরে রয়েছেন ফার্গুসন।

১১ বার এই পুরস্কার জিতেছেন এই কিংবদন্তি। সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত গার্দিওলা, ‘এই ট্রফি জিততে পারা দারুণ সম্মানের। আমি একটি অবিশ্বাস্য ক্লাবে আছি। প্রতিজ্ঞা করছি, আগামী মৌসুমেও আমাদের একইরকম দেখা যাবে।’