মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫২:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে কটুক্তি এরশাদের সাবেক রাজনৈতিক উপদেষ্টা, জেপিপির চেয়ারম্যান ব্যারিষ্টার দিলারা খন্দকারের বিরুদ্ধে! 

সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে কটুক্তি এরশাদের সাবেক রাজনৈতিক উপদেষ্টা, জেপিপির চেয়ারম্যান ব্যারিষ্টার দিলারা খন্দকারের বিরুদ্ধে! 

গাইবান্ধা প্রতিনিধি:-


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে  কটাক্ষ করে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় পার্টি সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক রাজনৈতিক উপদেষ্টা, ও জাতীয় পল্লী পার্টি জেপিপির চেয়ারম্যান ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পি।


 

সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে কটুক্তি এরশাদের সাবেক রাজনৈতিক উপদেষ্টা, জেপিপির চেয়ারম্যান ব্যারিষ্টার দিলারা খন্দকারের বিরুদ্ধে! 


 

২৪ জুন মঙ্গলবার  ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পী তার ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো--ফখরুল সাহেব জিয়ার ক্ষমতা দখলের কালো দিবসটা আপনি জানেন কি? আপনি আপনার বাবার ইতিহাসটা এত তারাতারি ভুলে গেলেন। তিনি এরশাদ সাহেবের কি ছিলেন মনে আছে তো?জানেন তো জম্নের পর বাবার নাম ভুলে গেলে তাকে কি বলে।মুখ সামলে কথা বললে ভালো হয়।তাতে আপনার ও আপনার দলের সম্মানটা ভালো থাকবে- (ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী চেয়ারম্যান জাতীয় পল্লী পার্টি জেপিপি,সাবেক প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি,সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মাদ এরশাদ স্যারের রাজনৈতিক উপদেষ্টা)। 
 

এদিকে ফেসবুক পোস্ট করার পর গাইবান্ধা জেলা, উপজেলা  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
 

এদিকে এই ঘটনার তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতি প্রদান করেছেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি  অবিলম্বে তার এই ফেসবুক পোস্ট সরিয়ে নেয়ার আহবান জানান।
 

এদিকে পোস্টের তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তিনি তার ব্যাক্তিগত ফেসবুক ওয়াল থেকে  পোস্ট টি ডিলিট করেন।
 

এ ব্যাপারে জানতে চাইলে ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পীর সাথে যোগাযোগের চেষ্টা করে মতামত গ্রহণ করা সম্ভব হয় নি।