বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নওগাঁর বক্তারপুরে জলাশয়ে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার: স্থানীয়দের মাঝে আতঙ্ক

নওগাঁর বক্তারপুরে জলাশয়ে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার: স্থানীয়দের মাঝে আতঙ্ক

ঢাকা প্রেস-নিজস্ব  প্রতিনিধি:-

 

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের ঈদগাহ মাঠের পাশের একটি জলাশয়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে।

 

নওগাঁর বক্তারপুরে জলাশয়ে ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার: স্থানীয়দের মাঝে আতঙ্ক

 

বৃহস্পতিবার ( ১২ জুন) সকাল ১০ টার দিকে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি প্রথম লাশটি দেখতে পান।

 

স্থানীয় সোহেল রানা জানান, "গ্রামের মানুষ হঠাৎ খবর দেয় যে ঈদগাহের পাশের জলাশয়ে একটি অজ্ঞাত পুরুষের লাশ ভেসে আছে। আমরা দেখতে এসে নিশ্চিত হই। এমন একটি ঘটনা আমাদের শান্তিপ্রিয় গ্রামে কখনো ঘটেনি। সবাই খুব আতঙ্কে আছে।"

 

আরেক স্থানীয় যুবক মামুন বলেন, "সকাল বেলা এমন ঘটনা শুনে দেখতে আসি। দেখি একটি অজ্ঞাত লাশ উল্টানো অবস্থায় পড়ে আছে, যার ফলে মুখ চেনা যাচ্ছে না। যদি এটি হত্যা হয়ে থাকে, আমরা সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করি।"

 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের দ্বারা  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি । লাশ  উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।