বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিএসজি ছাড়ছেন এক বছরেই গ্যালতিয়ের

পিএসজি ছাড়ছেন এক বছরেই গ্যালতিয়ের

আগামী মৌসুমে পিএসজির কোচের দায়িত্বে আর থাকছেন না ক্রিস্টোফার গ্যালতিয়ের। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে ক্লাবের ঘনিষ্ট এক সূত্র।

৫৬ বছর বয়সী গ্যালতিয়েরের অধীনে পিএসজি রেকর্ড ১১তম লিগ ওয়ান জয় করেছে কয়েকদিন আগেই। কিন্তু পিএসজির প্রত্যাশা ছিল আরো বেশি। এ ব্যপারে গ্যালতিয়েরের আইনজীবি অবশ্য কোন মন্তব্য করতে রাজী হননি। কিন্তু একটি সূত্র নিশ্চিত করেছেন দ্বিতীয় মেয়াদে পিএসজিতে আর থাকছেন তিনি থাকছেন না।


শনিবার (৩ জুন) মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্টের  কাছে ৩-২ গোলে হারার আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছিলো পিএসজি। এই ম্যাচের পর গ্যালতিয়ের বলেছেন ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। আর তারপরেই নাকি ক্লাবের সিদ্ধান্ত সম্পর্কে জানা যাবে। 

সদ্য শেষ হওয়া মৌসুমের দ্বিতীয় ভাগটা মোটেই ভাল কাটেনি পিএসজির। আর তারই খেসারত দিতে হলো গ্যালতিয়েরকে। দারুণভাব মৌসুম শুরু করার পরেও ২০২৩ সালে সব মিলিয়ে ১০ ম্যাচে হারতে হয়েছে প্যারিসের জায়ান্টদের। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় সবাইকে হতাশ করেছে। বিশ্বকাপের পর ধারাবাহিকতা নষ্ট হয়ে যাওয়ায় বারবার গ্যালতিয়েরকেই দায়ী করা হয়েছে।