বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০১:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় আফগানিস্তান দল

ঢাকায় আফগানিস্তান দল

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার সকাল ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামে আফগানরা। এরপর সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁওয়ে।

এই টেস্টের জন্য কদিন আগেই দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। হাসমতউল্লাহ শহীদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে এসিবি। একাদশে জায়গা হয়নি দেশটির তারকা লেগ স্পিনার রশিদ খানের। পীঠের চোট কাটিয়ে ফেরা এই তারকাকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে।


একনজরে আফগানিস্তান দল

হাসমতউল্লাহ শহীদি, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ খেলোয়াড় : নুর আলী, জিয়া আকবার, আজমত অমরজাই, সায়েদ শিরজাদ।