সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন তিন লাখ

বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন তিন লাখ

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: কনসালট্যান্ট—ইসিসিডি এসবিসি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট (এনওসি)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, সাংবাদিকতা, যোগাযোগ, নৃবিজ্ঞান, পাবলিক রিলেশনস বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর্লি চাইলডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট (ইসিসিডি) অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ (এসবিসি), এসবিসি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্ল্যানিং, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ ক্রিয়েটিভ কনটেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট, পাবলিক অ্যাডভোকেসি বা এ ধরনের যেকোনো ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নিজের ল্যাপটপ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ২,০০,০০০ টাকা। এ ছাড়া মাসে ফিল্ড ভিজিট ভাতা ৬০,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com—এ ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৩।