মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সালমানকে খুনের হুমকি!

সালমানকে খুনের হুমকি!

ইমেলে হুমকি পাওয়ার পর নিরাপত্তা আরও জোরদার করা হল বলিউড ভাইজান সালমান খানের। ভারতের এই সুপারস্টারকে হুমকি দেওয়ার জন্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪-এর অধীনে বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন অভিনেতার ঘনিষ্ঠ এক সহযোগী।

নিউজ এজেন্সি এএনআই টুইট করে জানিয়েছে, ‘অভিনেতা সালমান খানকে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়ার পরে মুম্বাই পুলিশ তার বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করেছে। বান্দ্রা পুলিশ আইপিসির ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। এর আগে শনিবার (১৮ মার্চ) মুম্বাই পুলিশ অভিনেতা সালমান খানের অফিসে হুমকিমূলক ইমেল পাঠানোর অভিযোগে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে মামলা করেছে।’

সালমানকে খুনের হুমকি!

জানা গেছে, ইমেলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে যেখানে বিষ্ণোই বলেছেন সালমান হত্যা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য।

এদিকে এ ঘটনায় লরেন্স ও গোল্ডির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর আগে লরেন্স, এক সাক্ষাৎকারে বলেছিলেন, সালমানকে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তার জন্য যেতে হবে তাদের গ্রামের মন্দিরে। অন্যথায় পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। লরেন্সের দাবি, কৃষ্ণসার হরিনকে তাদের গ্রামের লোক দেবতা রূপে পুজো করে। সেই হরিণ মেরে বড় অন্যায় করেছেন খান। গোটা বিষ্ণোই সম্প্রদায়কে আঘাত দিয়েছেন। 

সালমানকে খুনের হুমকি! — ছবি ২

১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায় ফিল্ম’-এর শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের উপর। সেই মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত বছর গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর সালমান যখন হুমকিমূলক চিঠি পান তখন থেকে তাকে এবং তার বাবা-গীতিকার সেলিম খানকে মহারাষ্ট্র সরকার ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে আসছে। গত বছর আত্মরক্ষার জন্য তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছিল। বিষ্ণোই নিজেও জানিয়েছেন, নিরাপত্তা কমলেই তিনি সালমানকে মারার কথা ভাববেন। মানে এত নিরাপত্তায় ভাইজানের গায়ে একটা আঁচড় কাটাও তার পক্ষে সম্ভব নয়। তবে নিরাপত্তা কমলে বলিউড মেগাস্টারের জন মৃত্যু অপেক্ষা করছে, এমনটাই জানিয়ে রেখেছেন গ্যাংস্টার বিষ্ণোই।