রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩১:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আগামীকাল থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে

আগামীকাল থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ এবং বর্তমান পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। আর ট্রেন চালু হওয়াকে সামনে রেখে স্টেশন ধোয়ামোছা ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

 

আজ বুধবার (৩১ জুলাই) সকালে দিনাজপুর স্টেশন চত্বরে গিয়ে স্টেশন ধোয়ামোছাসহ পরিস্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায়। দিনাজপু স্টেশন ধোয়ামোছাসহ পরিস্কার-পরিচ্ছন্ন কাজের তদারকি করছিলেন স্টেশন সুপার এ কেএম জিয়াউর রহমান।


তিনি বলেন, ‘অনেক দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার জন্য স্টেশনে সাধারণের চলাচল সিমিত করা হয়। এতে করে স্টেশন চত্বরে ধুলা-বালু ও ময়লা আবর্জনা জমা হয়েছে। আগামীকাল সকাল থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে।

 

সে কারণে স্টেশন ধোয়ামোছাসহ পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। যাতে করে যাত্রীরা স্টেশনে এসে স্বাস্থ্য সম্মত পরিবেশ পান।’ তিনি আরো বলেন, ‘কামউটার, কাঞ্চনসহ লোকার ট্রেনগুলো চলাচল করবে। আন্তঃনগর ট্রেন চলাচলের ব্যাপরে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।