সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে

কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে

কুড়িগ্রাম, ১৩ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):

কুড়িগ্রামকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জোরালো পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। এ লক্ষ্যেই আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

 

সভায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং মাদকবিরোধী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা জরুরি।
 

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সঙ্গে কুড়িগ্রামের প্রায় ২৭৮ দশমিক ২৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পাশাপাশি রয়েছে একাধিক নদ-নদী। এই ভৌগোলিক বাস্তবতা মাদকের অনুপ্রবেশ রোধে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।"
 

তিনি আরও জানান, প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে। জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সভা-সমাবেশ ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
 

সভায় আরও উপস্থিত ছিলেন বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।
 

সভা শেষে মাদকবিরোধী কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করার জন্য একটি কর্মপরিকল্পনারও প্রাথমিক রূপরেখা প্রণয়ন করা হয়।

সূত্র: বাসস।